ads

শুক্রবার , ১ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনার দুর্গাপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১, ২০১৩ ৮:২৩ অপরাহ্ণ

Ruel pictureদুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা : ১৮ দলের হরতাল-অবরোধের নামে সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। ১ নভেম্বর শুক্রবার বিকেলে সাবেক এমপি জালাল তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা শাহ্ কুতুব উদ্দীন তালুকদার রুয়েল এর নেতৃত্বে বের করা বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে স্থানীয় জহুরা জালাল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারিজ বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলমাকান্দা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক তারা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. লিয়াকত আলী, ডা. আব্দুল হান্নান, আনোয়ার হোসেন বুলবুল, মো. হাবিব মেম্বার, মো. শাহ আলম, মো. নজরুল ইসলাম মেম্বার, আব্দুস সাত্তার, মো. চাঁন মিয়া মেম্বার, সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান, এ্যাড. সজল চক্রবর্ত্তী, আতিব খান অজয়, মো. শাহ আলম, মো. নজরুল ইসলাম মেম্বার প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!