ads

বৃহস্পতিবার , ৮ মার্চ ২০১৮ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাফর ইকবালের উপর হামলাকারী জঙ্গি ফয়জুর ১০ দিনের রিমান্ডে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৮, ২০১৮ ৪:১৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী জঙ্গি ফয়জুর হাসানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

৮ মার্চ বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহানগর ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক তা মঞ্জুর করেন। পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) প্রণব কুমার দেব রিমান্ডের ওই বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করে ফয়জুর হাসান। রক্তাক্ত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই দিন তাকে ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়। হামলার পর শিক্ষার্থীরা হাতেনাতে আটক করে ফয়জুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

Need Ads