ads

সোমবার , ৩১ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংস্কৃতিক দলসহ রুনা লায়লাকে পাকিস্তানে আমন্ত্রণ শেহবাজ শরিফের

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।৩১ মার্চ সোমবার ড. ইউনূসের সঙ্গে ফোনে শুভেচ্ছা জানান তিনি। বিষয়টি জানিয়েছেন শেহবাজ শরিফ নিজেই। সেই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশের বর্ষীয়ান সংগীতশিল্পী রুনা লায়লাকেও পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়েছে।

Shamol Bangla Ads

ড. ইউনূসের সঙ্গে ফোনালাপ ও শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী। ওইসময় পাকিস্তানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে একটি মনোরম কথোপকথন হয়েছে জানিয়ে ওই পোস্টে শেহবাজ শরিফ বলেন, আমরা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

২২ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধিদলের সাথে উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানিয়ে পাকিস্থানের প্রধানমন্ত্রী বলেন, ডক্টর ইউনূসকে তার সুবিধামত পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি এবং কিংবদন্তি মিসেস রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!