ads

বুধবার , ৩১ জানুয়ারি ২০১৮ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশের ওপর হামলায় বিএনপিকর্মীদের বিরুদ্ধে ৩ মামলা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩১, ২০১৮ ৩:৩৭ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীতে পুলিশের ওপর বিএনপিকর্মীদের আক্রমণের ঘটনায় রমনা ও শাহবাগ থানায় ৩টি মামলা হয়েছে।
রমনা থানার ওসি মইনুল ইসলাম জানান, ৩০ জানুয়ারী মঙ্গলবার রাতে তার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে।
আর শাহবাগ থানার ২টি মামলার মধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে করা হয়েছে বলে জানান থানার ডিউটি অফিসার এসআই আকরাম হোসেন । ওই ৩ মামলায় মোট কতজনকে আসামি করা হয়েছ, আসামির তালিকায় কাদের নাম এসেছে, সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তবে মঙ্গলবার বিকালে হামলার ঘটনার পর রাত ১০টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ। গভীর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকেও শান্তিনগরের বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় রাতে তল্লাশি চালানো হয়েছে বলেও জানান রিজভী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় রায়ের তারিখ ৮ ফেব্রুয়ারি নির্ধারণের পর দলের নেতা-কর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন গয়েশ্বর। খালেদা জিয়ার সাজার রায় হলে সরকার পতনের আন্দোলনের হুমকিও দিয়েছিলেন বিএনপির এই নেতা। প্রিজন ভ্যানে হামলা চালিয়ে বিএনপিকর্মীরা পুলিশের হাতে আটক ২ নেতাকে ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার।
তিনি জানান, হামলার পর ঘটনাস্থল থেকে তারা ৬৯ জনকে গ্রেফতার করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads