ads

বুধবার , ৩১ জানুয়ারি ২০১৮ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩১, ২০১৮ ২:৪৬ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ ও ১৪ জনকে বেকসুর দিয়েছেন আদালত। ৩১ জানুয়ারী বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন ওই আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- রমিজ আলী, তরিক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মান্নান, বাচ্চু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মোতালিব, আব্দুল হান্নান ও নসিম উল্লাহ।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৯ অক্টোবর মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। পথে আসামিরা তাকে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে ওই হত্যাকণ্ড হয়। ওই ঘটনায় নিহতের ছেলে হারুন মিয়া বাদী হয়ে ওই দিনই ২৭ জনের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি মামলা করেন। ২৬ জন সাক্ষির মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিচারক ১০ জনের ফাঁসির আদেশ দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক জানান, মামলায় ২৭ জনের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। কিন্তু এর মাঝে ৩ জন মারা যান আর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads