ঝালকাঠি সংবাদদাতাঃ- ঝালকাঠিতে ৪ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। হরতালে নলছিটির দপদপিয়ায় একটি পরিত্যক্ত ট্রাকে আগুন দেয়ার মামলায় এদেরকে গ্রেফতার করা হয়। বুধবার রাতে নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসলাম খান ও উপজেলা বিএনপি প্রচার সম্পাদক সালাহউদ্দিন শাহীনকে আটক করে পুলিশ। এর আগে একই মামলায় ২৯ অক্টোবর ভৈরবপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার টিটু ও দপদপিয়া ইউনিয়ন বিএনপির কর্মী নূরুজ্জামনকেও গ্রেফতার করা হয় ।




