ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল আটক

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ২:৪৮ অপরাহ্ণ

Chuadanga_District_Map_Bangladesh-65চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা সীমান্তে পৃথক অভিযানে কয়েকটি স্থান থেকে ভারতীয় মদসহ সাড়ে ৪ লাখ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ইমিটেশন সামগ্রী ও বাংলাদেশী নকশী কাঁথা। ৩০ অক্টোবর বুধবার রাতে অভিযান চালিয়ে ওই মালামাল উদ্ধার করা হয়। তবে ওইসময় চোরাকারবারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।
জানা যায়, বুধবার রাত ১০টার দিকে  জীবননগরের মেদেনীপুর সীমান্তবর্তী হরিহরনগরে অভিযান চালিয়ে মেদেনীপুর ক্যাম্পের বিজিবি জওয়ানরা ২ লাখ ১০ হাজার টাকার বিভিন্ন প্রকারের ভারতীয় ইমিটেশন সামগ্রী জব্দ করেন। এর আগে সন্ধ্যায় একই এলাকার গয়েশপুরের মোড় থেকে ৪৮ পিস বাংলাদেশী নকশী কাঁথা জব্দ করে গয়েশপুর ক্যাম্পের জওয়ানরা। ওই কাঁথাগুলো ভারতে পাচার করছিল চোরাকারবারীরা। যার মূল্য ৯৬ হাজার টাকা।
অপরদিকে রাত ৮টার দিকে বাঘাডাঙ্গা  সীমান্ত থেকে ১শ বোতল ভারতীয় মদ আটক করা হয়। ওই ভারতীয় মদের মূল্য এক লাখ ৫০ হাজার টাকা।

Need Ads
error: কপি হবে না!