ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজকের ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ১:৩২ অপরাহ্ণ

bd-nzশ্যামলবাংলা স্পোর্টস : আজ দ্বিতীয় ওয়ানডেতে  জেতার আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের, তাই সিরিজ জয়ের লক্ষ্যেই লড়বে ‘টিম বাংলাদেশ’। মুশফিকদের কাছে এভাবে একের পর এক পাঞ্চ খেতে খেতে পাঞ্জা শক্ত করেছে কিউইরাও।
আজ তারাও নকআউট করতে চাইবে ঘরের ছেলেদের। প্রথম ম্যাচে রুবেলের কাছে অমন একটি ধাক্কা খাওয়ার পর কিছুটা ধাতস্থ হতেই মিরপুরে অনুশীলন করেননি কিউইদের কেউ। তবে হোটেলে বসেই ব্রেন্ডন ম্যাককুলামরা ছক কষেছেন। ‘রুবেল হোসেনের ওই স্পেলটা বাদে আমরা প্রথম ম্যাচে এগিয়েই ছিলাম। কিছু ভুল শটের কারণে হারতে হয়েছে। তবে এটাই শেষ নয়, সিরিজ এখনও হাতছাড়া হয়নি আমাদের।’ মঙ্গলবার ম্যাচের পর সাংবাদিকদের সামনে এসে কোরে অ্যান্ডারসন যখন এ কথা বলছিলেন, তখনও তার চোখে লেগেছিল প্রতিশোধ নেওয়ার আগুন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বুঝি হাত খুলে দেয় শুধুই ঘরের ছেলেদের জন্য! কেননা, এ ময়দানেই বাংলাদেশের বিপক্ষে টানা ৫ টি ওয়ানডে হেরেছে নিউজিল্যান্ড। এমনকি মঙ্গলবার মিরপুরের অন্যান্য জায়গায় বৃষ্টি না এলেও শুধু ময়দানের ওইটুকু জায়গাতেই টাইগারদের জন্য আশির্বাদ আধঘণ্টার জন্য বৃষ্টি নেমেছিল। কিউরেটর গামিনি ডি সিলভার কাছে এটা এক ধরনের বিস্ময়! মিরপুরকে কেন বাংলাদেশের হোম অব ক্রিকেট বলা হয়, সেটা আরও একবার টের পেলাম।
প্রথম ম্যাচের পিচে স্পিনাররা তেমন টার্ন পাননি। তাই আজকের ম্যাচে মুশফিক অনুরোধ করেছেন, পাঁচ নম্বর পিচের কিছু ঘাস যেন ছেঁটে ফেলা হয় ম্যাচের আগেই। কেননা, নিউজিল্যান্ড দলে অন্তত: ৫ পেসার রয়েছেন, যারা ঘণ্টায় একশ’ চল্লিশের কাছাকাছি গতিতে বল ফেলতে পারেন। তবে আজকের ম্যাচেও মুশফিকের ভরসা হাতে থাকা স্পিনাররাই। গতকাল পর্যন্ত হ্যামিস্ট্রিংয়ের ব্যথায় ভুগছিলেন স্পিনার আবদুর রাজ্জাক; সাকিবের বদলি হিসেবে আসা ইলিয়াস সানি অবশ্য তৈরি হয়ে আছেন। গতকালও অনুশীলনে বেশ কিছুক্ষণ তাকে নিয়ে কাজ করেছেন কোচ শেন জার্গেনসেন।  কিন্তু ম্যাচটি যেহেতু আজও ফ্লাডলাইটের নিচে অনুষ্ঠিত হবে, তাই টস জেতাকে আজও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
আপাতত দলের টপ অর্ডার নিয়েই কিছুটা চিন্তিত টিম ম্যানেজমেন্ট। কিউই পেসারদের সামনে শুরুতে কিছুতেই ঝলসে উঠতে পারছেন না তামিমরা। প্রথম ম্যাচে মুশফিক আর নাঈম মিলে ১৫৪ রানের জুটি গড়ার পর ওপেনিংয়ে ব্যাটসম্যানদের ব্যর্থতা অতটা চোখে পড়েনি।  যেমন পেসার রুবেল হোসেন আর মাশরাফি বিন মর্তুজা দারুণ লাইনে বল করে যাওয়ায় স্পিনারদের দুর্বলতাও ধরা পড়েনি। আজকের ম্যাচে ওই জায়গাগুলোতেই শুধরাতে চান মুশফিক। প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাস আর নিজেদের দক্ষতা দিয়ে আজই সিরিজ নিশ্চিত করতে চান। তার পর না হয় ‘বাংলাওয়াশ’ শব্দটি আবার উচ্চারণ করা যাবে!

Need Ads
error: কপি হবে না!