ads

মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলেন শেরপুরের ডলি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০১৭ ৪:৪৭ অপরাহ্ণ

বিভিন্ন মহলের অভিনন্দন

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ীর মেয়ে ফাতিহা ইয়াসমিন ডলি। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ৯৬ জনের তালিকায় রয়েছেন ফাতিহা ইয়াসমিন ডলি। ১৭ ডিসেম্বর রবিবার পুলিশ হেডকোয়াটার্স মিলনায়তনে ডলিকে পুলিশ সুপারের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন আইজিপি একেএম শহীদুল হক ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তবে ১৯ ডিসেম্বর পর্যন্ত তার নতুন কর্মস্থল জানা যায়নি।
ডলি নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানি গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং এলাকার ধনাঢ্য ও সমাজসেবী আলহাজ্ব মরহুম আবুল মুনসুর তালুকদার ও আলহাজ্ব ছাহেরা খাতুনের ৩ ছেলে ও ৪ মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ।
পদোন্নতি পাওয়া ডলির মেজো ভাই বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও কাকরকান্দি ইউনিয়নের দু’দফায় নির্বাচিত চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদার জানান, ডলি অতিরিক্ত পুলিশ সুপার পদে ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে ২৪তম বিসিএস-এ পুলিশে যোগ দেন। তার স্বামী রফিকুল ইসলাম একজন প্রকৌশলী। পারিবারিক জীবনে তাদের ২ ছেলে সন্তান রয়েছে। শিক্ষাজীবনে ধাপে ধাপে কৃতিত্বের পাশাপাশি কর্মজীবনেও তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। কর্মজীবনের বাকিটা সময়ও তিনি দেশ ও জাতির স্বার্থে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য শেরপুরবাসীসহ সকলের দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে শেরপুরের মেয়ে ফাতিহা ইয়াসমিন ডলি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, জেলা রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভানেত্রী সঞ্চিতা হোড় দীপুসহ বিভিন্ন মহল।

Need Ads
error: কপি হবে না!