ads

বুধবার , ৩০ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের কোচল সীমান্তে বিজিবির হাতে আটক ৭

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩০, ২০১৩ ৬:৫৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিThakurgaon_District_Map_Bangladesh-30নিধি : কাজের সন্ধানে  অবৈধ ভাবে ভারত যাওয়ার পথে  ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলার কোচল সীমান্তে  ৭ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) । আটককৃতদের  কাছে ভারতীয় মোবাইল ফোনের ৩টি সিম ও ভারতীয় টাকা পাওয়া গেছে। ৩০ অক্টোবর বুধবার সকাল ১১ টায় তাদের আটক করে বিজিবি।

Shamol Bangla Ads

আটককৃতরা হলেন  রাণীশংকৈল উপজেলার ভবানীডাঙ্গী গ্রামের আতাউর রহমান, তহিরুল ইসলাম, রাউথনগরের শাহাবুদ্দিন, উত্তরগাঁওয়ের রফিকুল ইসলাম, হোসেনগাঁওয়ের মহসিন আলী, হরিপুর উপজেলার মহেন্দ্রগাও গ্রামের দবিররুল ইসলাম ও কাঁঠালডাঙ্গী গ্রামের দুলাল হোসেন। এদের সবার বয়স ৩৫ থেকে ৪০ বছর।
তাদের আটকের পর রাণীশংকৈল থানা পুলিশে সোপর্দ করে বিজিবি। রাণীশংকৈল থানা ওসি শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!