আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : রেললাইনে আগুন ও হজ্ব যাত্রীদের গাড়িসহ ৭ টি যানবাহন ভাংচুরের মধ্যে দিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে শেষ দিনের ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে।
এদিকে উপজেলার দত্তেরবাজার, পাঁচবাগ, হাসপাতাল রোড, সরকারি কলেজ, শিবগঞ্জ রোডে পিকেটাররা গাছের গুড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গাছের গুড়ি সড়িয়ে দিলেও যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এদিকে হাসপাতাল রোডে একটি মাইক্রো, শিবগঞ্জ রোডে মোটর সাইকেল ও দত্তের বাজারে ৪টি নছিমন ভাংচুর করে পিকেটাররা।
অপরদিকে হরতালে পিকেটিংয়ের নামে ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গফরগাওয়ে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেলের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ত প্রদক্ষিণ করে। পরে হরতালে পিকেটিংয়ের নামে ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের সন্ত্রাস-নৈরাজ্যের বিষয়ে হুশিয়ারী উচ্চারণ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফাহিম গোলন্দাজ।




