ads

সোমবার , ২৮ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের শীর্ষ ধনীর তালিকায় শাহরুখ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৮, ২০১৩ ১:৪৯ অপরাহ্ণ

shahrukh-khanশ্যামলবাংলা বিনোদন : বলিউড অভিনেতা এবং প্রযোজক শাহরুখ খান এবার স্থান করে নিয়েছেন ভারতের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায়। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
জানা যায়, আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান অভিনেতা হিসেবে পরিচিত হলেও তিনি একজন সফল ব্যবসায়ীও বটে। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৪শ মিলিয়ন মার্কিন ডলার। নিজের সম্পদ নিয়ে শাহরুখ স্থান করে নিয়েছেন ১শ ১৪তম ধনী ব্যক্তি হিসেবে। এ বছর ভারতের শীর্ষ ধনী ব্যক্তিদের মোট সম্পদের পরিমাণ দাড়িয়েছে ২শ ৫০ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর এ পরিমাণ ছিল ২শ ২১ বিলিয়ন মার্কিন ডলার।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি রয়েছেন শীর্ষে। তার সম্পদের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যান অনুযায়ী ভারতের ১শ ৪১ ব্যক্তি ৩০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদের মালিক। গত বছর এ সংখ্যা ছিল ১শ ১।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!