ads

রবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত বড় ভূমিকা নিতে পারে : এএনআইকে প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৫৫
রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত বড় ভূমিকা নিতে পারে : এএনআইকে প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় একটি বোঝা। এ সমস্যা সমাধানে ভারত বড় ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তিনি।বাংলাদেশে লাখো রোহিঙ্গার উপস্থিতি তার সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গা আছে। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করছে, রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে যেতে পারে, সে জন্য ভারতেরও কিছু পদক্ষেপ নেওয়া উচিত। ভারত সফরের প্রাক্কালে দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপচারিতায় ওইসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, আমার সরকার মানবিক দিক বিবেচনায় বাস্তুচ্যুত সম্প্রদায়টির দেখভালের চেষ্টা করে আসছে। তিনি বলেন, এই রোহিঙ্গা… মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিই। তাদের সবকিছু দিচ্ছি। এই করোনাকালে আমরা সব রোহিঙ্গাকে টিকা দিয়েছি। কিন্তু তারা আর কত দিন এখানে থাকবে?

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা শিবির এলাকায় পরিবেশগত ঝুঁকি তৈরি হয়েছে। সেখানে কেউ মাদক কারবারি, কেউ সশস্ত্র সংঘাত, কেউ নারী পাচারে জড়িয়ে পড়েছে। দিন দিন তা বেড়েই চলেছে। তাই তারা যত তাড়াতাড়ি দেশে ফিরবে, তা বাংলাদেশের জন্য মঙ্গল, মিয়ানমারের জন্যও মঙ্গল। তাই আমরা তাদের বোঝানোর যথাসাধ্য চেষ্টা করছি। আমরা তাদের সঙ্গে, আসিয়ান-ইউএনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করছি। বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছি।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারা যখন অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল, তখন তাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এখন তাদের দেশে ফিরে যাওয়া উচিত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুরাতন গাড়ির হাট উদ্বোধন পরবর্তী সংবাদ অতিরিক্ত খাদ্য আমদানির নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads