ads

রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে সাংবাদিককে পিটিয়ে গাড়ীতে আগুন দিয়েছে হরতালকারীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৭, ২০১৩ ৭:৪৪ অপরাহ্ণ

Jessore_District_Map_Bangladesh_0ইয়ানুর রহমান, যশোর : ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনে যশোর সদরে এক সাংবাদিককে মারপিটসহ তার গাড়ীতে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। ২৭ অক্টোবর রবিবার সকালে স্থানীয় রূপদিয়া বাজারে ওই ঘটনা ঘটে। এছাড়া হরতালকারীদের হাতে সাংবাদিকসহ আহত ৩ ও গাড়ী ভাংচুরের ঘটনাও ঘটেছে। আহতরা হচ্ছে দৈনিক সমাজের কথা পত্রিকার সাংবাদিক রিপন, রূপদিয়া বাজারের যুবলীগের কর্মী মো. রুহুল আমিনের ছেলে পারভেজ ও অজ্ঞাত এক মটর সাইকেল আরোহী।
জানা যায়, রবিবার সকাল থেকে ১৮ দলের নেতাকর্মীরা থেকে থেকে মিছিল করে এক পর্যায়ে ছাত্র শিবিরের মিছিল থেকে যুবলীগ কর্মী পারভেজের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়। দৈনিক সমাজের কথা’র সাংবাদিক রিপনকে বেধড়ক মারপিট করার পর তার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থককারীরা। তাকেও পুলিশের ভ্যান গাড়ীতে যশোরে চিকিৎসার জন্য পাঠানো হয়। সকাল থেকে একটি চায়ের দোকানপাটসহ বিভিন্ন যানবাহন ভাংচুর করে হরতাল সমর্থককারীরা। ওইসব ঘটনার পর থেকেই রূপদিয়া বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!