ads

রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল : বাস ভাংচুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৭, ২০১৩ ১:৪২ অপরাহ্ণ

Untitled_0009 (6)মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টার হরতালে চলছে। হরতালের সমর্থনে ২৭ অক্টোবর রবিবার সকালে জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বিএনপির শাহাজীপাড়া কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে বিএনপি, জামায়াত-শিবিরের নৈরাজ্য, দেশ ধ্বংসের চক্রান্তকারীদের অবৈধ হরতালের প্রতিবাদে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে শহর আওয়ামী লীগ। সকাল ১০টার সময় মেহেরপুর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিন শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

 

মেহেরপুরে হরতালের সমর্থনে বাস ভাংচুর : বিজিবি টহল অব্যাহত

মেহেরপুরে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টার হরতালে শহরের তাহের ক্লিনিক মোড়ে শ্যামলী পরিবহনের একটি বাস ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। ২৭ অক্টোবর রবিবার সকাল ৭ টার দিকে রাস্তার পাশে রাখা বাসটি ভাংচুর করা হয়েছে। হরতালের পক্ষে-বিপক্ষে কাউকেই মাঠে নামতে দেখা যায় নি। পুলিশ র‌্যাবের পাশাপাশি আইন শৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণে ৩ প্লাটুন বিজিবি টহল অব্যাহত আছে। সকাল থেকে দুরপাল্লা ও আন্ত:জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
মেহেরপুর পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম বলেন, জেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।  

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!