ads

বুধবার , ২৩ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ যুবক আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৩, ২০১৩ ৪:১৩ অপরাহ্ণ

P1050512স্টাফ রিপোর্টার : শেরপুরে জাল সার্টিফিকেট তৈরীর কারখানায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ। ২৩ অক্টোবর বুধবার দুপুরে পৌর নিউমার্কেটস্থ সুজা কম্পিউটারে অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ সুজা উদদ্দৌলা সুজা (৩৫) নামে ওই যুবককে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে সুজা কম্পিউটারে যৌথ অভিযান চালায় পুলিশ ও ডিবি। অভিযানের সময় বিভিন্ন শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট, রেজিষ্ট্রেশন কার্ড, ব্ল্যাংক রেজিষ্ট্রেশন কার্ড, জাল ভোটার আইডি কার্ডসহ বিপুল পরিমাণ সার্টিফিকেট তৈরীর কাগজ, কম্পিউটার, জাল সার্টিফিকেট তৈরীর প্রিন্টার, প্রিন্টারের কালি, ফটোকপিয়ার, স্পাইরাল মেশিন, লেমিনেটিং মেশিন ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করে পুলিশ। ওইসময় সুজা কম্পিউটারের স্বত্বাধিকারী জালিয়াত সুজা উদদ্দৌলা সুজাকে আটক করা হয়।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে সুজা কম্পিউটারের স্বত্বাধিকারী সুজা উদদ্দৌলা সুজা কম্পিউটার কম্পোজের ব্যবসার আড়ালে বহুদিন যাবৎ জাল সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড তৈরী ও বিক্রি করে আসছিল। বছর খানেক পূর্বেও জাল সার্টিফিকেট তৈরী করতে গিয়ে ওই দোকানের কর্মচারী রশিদ পুলিশের কাছে ধরা পড়ে। কিছু দিন ওই অবৈধ কার্যক্রম বন্ধ রাখার পর সুজা আবার নতুন করে পূর্ণ উদ্যমে নকল সার্টিফিকেট ও ভোটার আইডি কার্ড তৈরী করা শুরু করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!