ads

মঙ্গলবার , ৩০ আগস্ট ২০১৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ১১ জনের ফাঁসি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩০, ২০১৬ ১:১৫ অপরাহ্ণ

court1লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের যুবদল কর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ওইসময় ৪জনকে বেকসুর খালাস দেয়া হয়। ৩০ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। ওইসময় ফাঁসির আদেশপ্রাপ্ত ৪ আসামি উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, কালামুন্সি, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহিদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নথপুর গ্রামের মাসুদ ও মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।
আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৮ মার্চ রাতে সদর উপজেলার তিতারকান্দি গ্রামে মাওলানা বাবর মিয়াকে আসামিরা পূর্বকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই নুর আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় আদালত ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত ১১ আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে বেকসুর খালাসের আদেশ দেন।

Need Ads
error: কপি হবে না!