ads

রবিবার , ১৭ জুলাই ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অস্ত্র-গুলি ও হ্যান্ডগ্রেনেডসহ ২ আদিবাসী আটক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১৭, ২০১৬ ২:৩৬ অপরাহ্ণ

Sherpur Pic- 1ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে অস্ত্র , গুলি ও হ্যান্ডগ্রেনেডসহ ২ আদিবাসীকে আটক করেছে ডিবি পুলিশ। ১৭ জুলাই রবিবার সকাল পৌনে ১০টার একটি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও একটি তাজা হ্যান্ডগ্রেনেডসহ তাদের আটক করা হয়। এরা হচ্ছে উপজেলার বড় গজনী এলাকার মৃত নগেন্দ্র সাংমার ছেলে শিষ্ঠ মারাক (৪০) ও মৃত জ্যাকোব মারাকের ছেলে অনুকূল সাংমা (৪৫)।
শেরপুরের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌণে ১০টার দিকে শেরপুর গোয়েন্দা পুলিশের একটি দল বড় গজনী গ্রামের উলফা কমান্ডার রঞ্জন চৌধুরীর (বর্তমানে সাজাপ্রাপ্ত) বাড়ি সংলগ্ন সিষ্টো মারাকের বাড়িতে অভিযান চালায়। এক পর্যায়ে একটি কলাগাছের নিচে গর্তখুঁড়ে পলিথিনে মোড়ানো একটি তাজা হ্যান্ডগ্রেনেড, একটি ৭.৬৫ এমএম পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে সিষ্টো মারাক ও তার সহযোগী অনুকূল সাংমা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। ওই ঘটনায় ডিবি পুলিশের এসআই সজীব বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন।

Need Ads