ads

বৃহস্পতিবার , ২৩ জুন ২০১৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ছিনতাই-চাঁদাবাজি রোধে প্রয়োজনে গুলি করবে পুলিশ’

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৩, ২০১৬ ৫:৫০ অপরাহ্ণ

photo-14শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীবাসীর ঈদ কেনাকাটার সময় চুরি, ছিনতাই, চাঁদবাজি ও রাহাজানি রোধে প্রয়োজনে পুলিশ গুলি করবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ২৩ জুন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি ওই মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ কখনো ক্রসফায়ার করে না। তাদের কাজ হচ্ছে, আসামিদের ধরে আইনে সোপর্দ করা। তবে অপরাধী ধরতে গিয়ে পুলিশ আক্রান্ত হলে এনকাউন্টারে যেতে বাধ্য হয়। তখন দুই একজন অপরাধীর মৃত্যুর ঘটনা ঘটে, অনেক সময় পুলিশ সদস্যরাও আহত হন। তিনি বলেন, ঈদে জননিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি এমনকি রাহাজানি প্রতিরোধে প্রয়োজনে পুলিশকে গুলি করতে বলা হয়েছে। কারণ এটিও আইনে বলা রয়েছে কোন মুহূর্তে জান ও মাল রক্ষার্থে পুলিশ গুলি ছুড়তে পারবে। কোনোভাবেই দুষ্কৃতকারীদের ছাড় দেওয়া হবে না। এই প্রিয় মহানগরে কিছু হতে দেওয়া হবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads