ads

শনিবার , ২৮ মে ২০১৬ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে ইউপি নির্বাচনে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৮, ২০১৬ ২:৪৯ অপরাহ্ণ

111

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।শনিবার সকালে এ সংঘর্ষের পর বাহাদুরাবাদ ইউনিয়নের ফুটারচর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জামালপুরের এসপি মো. নিজাম উদ্দিন জানান,আওয়ামী লীগ প্রার্থী সাকিবুজ্জামান রাখাল ও বিদ্রোহী প্রার্থী শাহজাহানের সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“পুলিশ থামাতে গেলে তির-ধনুক, ইটপাটকেল নিয়ে তারা পুলিশের উপর হামলা চালায়।
“পরে পুলিশ ৫০ রাউন্ডের মতো শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
সংঘর্ষ চলাকালে পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হন বলে জানান তিনি।
আহত পুলিশ সদস্যের মধ্যে দুজন হলেন কনস্টেবল ইব্রাহিম ও হান্নান।

সংঘর্ষের পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান এসপি নিজাম উদ্দিন।

Need Ads