
স্টাফ রিপোর্টার : দুই বছর পেরিয়ে ১৩ মে তিন বছরে পা দিয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন। এ উপলক্ষে ১৩ মে শুক্রবার দুপুরে শেরপুর টাইমস কার্যালয়ে কেক কেটে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্র্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পরে বাংলাদেশ বেতারের শেরপুর নগর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জুর সভাপতিত্বে প্র্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি রফিক মজিদ, শেরপুর প্রেস ক্লাব সহ-সভাপতি, দি ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন শেরপুর জেলা প্রতিনিধি শাহরিয়ার মিল্টন, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি সুজন সেন ও সম্পাদক মহিউদ্দিন সোহেল, শেরপুর টাইমসের বার্তা সম্পাদক এম. সুরুজ্জামান, এশিয়ান এইজ প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম হুমায়ুন প্রমুখ।
বক্তরা বলেন, কম কথায় সব কথা বলার প্রত্যয় নিয়ে মাত্র দুই বছরে বাংলা ট্রিবিউন যে সফলতা অর্জন করেছে তা রীতিমতো ঈর্ষণীয়। সংবাদকর্মীদের কঠোর পরিশ্রম, মমত্ববোধ সঙ্গে তাদের একান্ত আন্তরিকতা ছাড়া এ অনলাইন নিউজ পোর্টালটির পাঠকপ্রিয়তা বাড়ানো কোনভাবেই সম্ভব ছিল না। পাঠকের খবরের চাহিদা পূরণে বস্তুনিষ্ঠতার যে ছাপ বাংলা ট্রিবিউন রাখছে তা যেন সব সময় অব্যাহত থাকে।





