স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের সজবরখিলা মহল্লার অবসরপ্রাপ্ত বিএডিসি কর্মকর্তা (সহকারি পরিচালক) আলহাজ্ব মোঃ আব্দুস সালাম মুন্সী (৭৫) ৩ মে মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে সজবরখিলাস্থ গণপূর্ত মসজিদ অঙ্গণে প্রথম নামাজে জানাজা ও পরে রামকৃষ্ণপুর গ্রামের এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, চরশেরপুর ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান আসাদুজ্জামান দুলাল ও নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ গভীর শোক প্রকাশ করেছেন।




