ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় অবহিত করণ সভা ২৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রাকৃতিক দূর্যোগ প্রকল্পের সহায়তায় এ অবহিত করণ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার অসীম এ মানকিন, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি এম খলিলুর রহমান, জেপিও লাকী দিও, কারিতাসের মাঠ কর্মকর্তা বিকাশ ঘাগ্রা ও যতিন মূর্ম প্রমূখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, প্রকল্প সুপারভাইজার সারেন তজু। এ সভায় বক্তরা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি সহনশীলতা শক্তিশালীকরণের উপর গুরুত্বারোপ করেন। সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।




