মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরে মোটর সাইকেল চাপায় আলহাজ নূরল আমীন (৮০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন। ২৬ এপ্রিল মঙ্গলবার নকলা উপজেলার কায়দা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকারই বাসিন্দা। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে নূরল আমীন ব্যক্তিগত কাজে নকলা শহরে যাওয়ার পথে কায়দা গ্রামের বকুল মিলিটারীর বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে যাওয়া দ্রুতগতির একটি মোটর সাইকেল তাকে চাপা দেয় । এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফুলপুর এলাকায় তিনি মারা যান।




