ads

শনিবার , ১৬ এপ্রিল ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাটি খুঁড়ে যুবকের মৃতদেহের সন্ধান

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০১৬ ৮:১৭ অপরাহ্ণ

Lash Uddharনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রাজারামকুড়া গ্রামের নির্জন মাঠের শ্মশান সংলগ্ন খাল পাড়ের মাটি খুঁড়ে দুইদিন আগে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা থেকে অপহৃত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ ১৫ এপ্রিল শুক্রবার এলাকাবাসীর হাতে আটক অপহরণকারী ও হত্যাকারীদের প্রাথমিক স্বীকারোক্তিতে রোকনুজ্জামান (২৫) এর মৃতদেহের সন্ধান মেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, নিহত যুবক নালিতাবাড়ী উপজেলাঘেঁষা হালুয়াঘাট উপজেলার তেলিখালী গ্রামের বাসিন্দা আলহাজ্ব ফজলুর রহমানের ছেলে রোকনুজ্জামান (২৫)। তাকে গত ১৩ এপ্রিল রাত আনুমানিক দশটার দিকে বন্ধুত্বের সূত্র ধরে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামের শাহ আলমের ছেলে ও রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী হাফিজুল ইসলাম (১৫)।
পরে তাকে বাঘাইতলা বাজারে নিয়ে কোমল পানীয় স্পীড কিনে রোকনেরই ডিসকভার মোটরসাইকেলযোগে রাজারামকুড়া গ্রামের নির্জন মাঠের মাঝখানে শ্মশান সংলগ্ন পথের মধ্যে নিয়ে আসে। এরপর আগে থেকেই ওঁৎ পেতে থাকা বিশগিরিপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে আশরাফুল (২৩), মৃত- আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদুল (২৬) ও পিতৃ পরিচয় অজ্ঞাত মনিরের (২০) হাতে তোলে দেয়। এখানে সকলে মিলে কোমল পানীয় খাওয়ার সময় রোকনকে শ্বাসরোধ করে হত্যা করে দক্ষিণে বয়ে চলা রাজারামকুড়া খালের পাড়ে মাটি খুঁড়ে চাপা দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এদিকে রাত পেরিয়ে গেলেও রোকন বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে রোকনের স্ত্রীর ভাষ্য অনুযায়ী রোকনের মোবাইলে আসা ফোনকলের সূত্র ধরে হাফিজুরকে খোঁজতে থাকে। পরদিন ১৪ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে হাফিজুরকে নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া গ্রামে এক আত্মীয় বাড়ি থেকে আটক করে নিখোঁজ রোকনের স্বজন ও বিশগিরিপাড়া গ্রামের স্থানীয় লোকজন। পরে শুক্রবার এলাকায় নিয়ে চাপ সৃষ্টি করলে হাফিজুরের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার মূল নায়ক আশরাফুল ও জাহিদুলকে নিজ এলাকা থেকে তাৎক্ষণিক আটক করে এলাকাবাসী। এ খবর পেয়ে অপর হত্যাকারী মনির এলাকা থেকে পালিয়ে যায়। এসময় আটককৃত তিনজনকেই হালুয়াঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী নবনির্বাচিত রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় স্থানীয় চৌকিদার সন্দেহজনক স্থানে মাটি খুঁড়লে নিহত রোকনের মৃতদেহের সন্ধান পাওয়া যায়।
হালুয়াঘাট ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রামচন্দ্রকুড়া ও ভূবনকুড়া ইউপি চেয়ারম্যানদ্বয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!