ads

শনিবার , ৯ এপ্রিল ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৯, ২০১৬ ৪:৫২ অপরাহ্ণ

Mononoyon Dakhilঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৭ এপ্রিল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা। নির্বাচন কমিশনের ঘোষিত তফছিল অনুযায়ী ৭ এপ্রিল এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের ছিল শেষ দিন। সকাল ১০ টা থেকে উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। এ উপজেলায় আগামী ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমাদানকারী ইউনিয়ন ওয়্যারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, কাংশা ইউনিয়নে মোঃ জহুরুল হক (আ’লীগ), মোঃ আনার উল্যাহ (আ’লীগ বিদ্রোহী), মোঃ আব্দুর রউফ সরকার (আ’লীগ বিদ্রোহী), মোঃ আজিজুল হক ধলু (আ’লীগ বিদ্রোহী), মোঃ আতাউর রহমান (বিএনপি), মোঃ শহিদুল ইসলাম (জাসদ), মোঃ খোরশেদ আলী (কৃষক শ্রমিক জনতা লীগ), মোঃ নূরে আলম (স্বতন্ত্র), মোঃ সুলতান আহমেদ (স্বতন্ত্র)। নলকুড়া ইউনিয়নে আইয়ূব আলী ফর্সা (আ’লীগ), মোঃ রুকুনুজ্জামান (বিএনপি), মোঃ খলিলুর রহমান (বিএনপি বিদ্রোহী), মোঃ ইব্রাহিম খাঁন (বিএনপি বিদ্রোহী)। গৌরীপুর ইউনিয়নে মোঃ হাবিবুর রহমান মন্টু (আ’লীগ), মোঃ আব্দুস সালাম (বিএনপি), সুলতান আহমেদ খোকা (স্বতন্ত্র), মোছাঃ সুলতানা রাজিয়া (স্বতন্ত্র)। ধানশাই ইউনিয়নে মোঃ শফিকুল ইসলাম (আ’লীগ), মোঃ আব্দুর রশিদ (বিএনপি)। হাতিবান্দা ইউনিয়নে নূরুল আমিন দোলা (আ’লীগ), মোঃ জাহাঙ্গীর আলম (বিএনপি), নাসির উদ্দিন (আ’লীগ বিদ্রোহী), মোঃ আমিনুল ইসলাম খরু (আ’লীগ বিদ্রোহী)। মালিঝিকান্দা ইউনিয়নে মোঃ মোজাম্মেল হক (আ’লীগ), মোঃ আব্দুল বাদির (বিএনপি), মোঃ নুরুল ইসলাম তোতা (জাসদ), মোঃ ফারুক আহমেদ (স্বতন্ত্র), মোঃ নজরুল ইসলাম (স্বতন্ত্র)। ঝিনাইগাতী সদর ইউনিয়নে জয়নাল আবেদীন খাঁন (আ’লীগ), মোঃ আবু বকর তোতা (আ’লীগ বিদ্র্রোহী), শাহ জাহান আকন্দ (বিএনপি), মোফাজ্জল হোসেন চাঁন (স্বতন্ত্র), মোঃ জামাল উদ্দিন শেখ (জাপা), মোঃ সুন্দর আলী (কৃষক শ্রমিক জনতা লীগ)। এছাড়া ৭ ইউনিয়ন থেকে কয়েক শতাধিক সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!