ads

মঙ্গলবার , ২২ মার্চ ২০১৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মঠবাড়িয়ায় পুলিশ-বিজিবির গুলিতে নিহত ৬

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২২, ২০১৬ ১০:৫৬ অপরাহ্ণ

up-election-smপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ধনীসাফা ইউনিয়নের একটি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধনীসাফা ইউনিয়নের কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ফলাফল ঘোষণার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ওই কেন্দ্রের আওয়ামী লীগ প্রার্থী গোপন সূত্রে খবর পান যে তিনি পরাজিত হতে যাচ্ছেন। এ খবর শোনার পর তার সমর্থকরা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে রাখে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমর্থকদের অনেক বোঝানোর পরেও তারা শ্লোগান দিতে থাকেন এবং ইট পাটকেল ছুড়েন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবির সদস্যরা গুলি ছোড়ে এবং ঘটনাস্থলেই ৬ জন মারা যান।

Need Ads
error: কপি হবে না!