ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী লাকী আক্তার (১৩)। ১৪ মার্চ সোমবার রাতে ঝিনাইগাতী ইউএনও’র হস্তক্ষেপে রক্ষা পায় লাকী। সে উপজেলার পাইকুড়া গ্রামের দুলাল মিয়ার কন্যা ও পাইকুড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
জানা যায়, ১৪ মার্চ সোমবার রাতে পূর্ব নির্ধারিত সময়ে পিতার বাড়িতে লাকীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে ইউএনও মোহাম্মদ সেলিম রেজা বিয়ে বাড়িতে গিয়ে ওই বাল্যবিয়েটি বন্ধ করে দেন। ওই সময় বাল্যবিয়ে দেয়ার চেষ্টার অপরাধে ইউএনও মোহাম্মদ সেলিম রেজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লাকীর ফুফা মোখলেছুর রহমান (৩৫) কে ৭ দিনের কারাদন্ড ও চাচা সামিউল হক (৪২) কে ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন।




