ads

মঙ্গলবার , ৮ মার্চ ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনী প্রচারনার জের ধরে বিএনপি অফিসে হামলা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৮, ২০১৬ ২:২৭ অপরাহ্ণ

Hamlaনালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে নির্বাচনী প্রচারনার জের ধরে ৭ মার্চ সোমবার রাত ১০টার দিকে বারমারী বাজারের বিএনপির প্রচারনা অফিসে হামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা। ওই ঘটনায় উভয় পক্ষের দুইজন আহত হয়েছে। তাদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে বারমারী এলাকার বুরুঙ্গা-ব্রিজপাড় শান্তির মোড় এলাকায় বিএনপির প্রার্থী উমর ফারুক এক পথ সভার আয়োজন করে। ওই পথ সভায় বিএনপির জনৈক কর্মীর বক্তব্য দেয়ার সুত্র ধরে রাত ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থী আজাদ মিয়ার (মোটরসাইকেল প্রতিক) কর্মী-সমর্থকরা বারমারী বাজারের নির্বাচনী প্রচারনা অফিসে হামলা চালায়।
ওই সময় আন্ধারুপাড়া গ্রামের আব্দুল হাই (৫০) নামের একজন আহত হয়। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আজাদ মিয়ার কর্মী পলাশীকুড়া গ্রামের আয়ুব আলী (৪৫) নামের আরেকজন আহত হয়। উভয়কেই নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়েছে। পরে রাত পৌনে ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

Need Ads