ads

মঙ্গলবার , ৮ মার্চ ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ২০

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৮, ২০১৬ ২:২৭ অপরাহ্ণ

Jhinaigati Pic Bus Khadeঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অন্তত: ২০ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে এসএসসি পরীক্ষার্থীসহ ১৩ যাত্রীর অবস্থা গুরুতর। ৮ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার আহাম্মদ নগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর থেকে ঝিনাইগাতীগামী পিপি পরিবহন নামে একটি বাস উপজেলার আহাম্মদ নগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করে। পরে কর্তব্যরত চিকিৎসক ১৩ জনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপালে রেফার করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!