স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের কামাররেরচর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার ‘বাল্যবিবাহ বিষয়ে জনঅবহিতকরণ’ শীর্ষক এক সভায় ওই শপথ করা হয়। সভায় কামারেরচরকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসাবে গড়ে তোলার অঙ্গীকারে সবাইকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ ও শেরপুর পৌরসভার বিদায়ী মেয়র হুমায়ুন কবির রুমান, কামারেরচরের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ।




