ads

শনিবার , ৯ জানুয়ারি ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি-জোট ভাঙার চেষ্টা করছে আ.লীগ: ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০১৬ ২:০১ অপরাহ্ণ

Fakhrulশ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৯ জানুয়ারি শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।
গত বৃহস্পতিবার নিজেদের কাউন্সিলে বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়ার ঘোষণা দেয় ইসলামী ঐক্যজোট। একই দিন ঐক্যজোটের একাংশের নেতারা খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, তাঁরা বিএনপির জোটে থাকছেন।
ঐক্যজোটের বিএনপি-জোট ছাড়ার ঘটনার দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ একটি দীর্ঘদিনের পুরোনো রাজনৈতিক দল, সে আওয়ামী লীগকে দেখলে মনে হয়, রাজনৈতিকভাবে দেউলিয়া একটা দলে পরিণত হয়েছে। রাজনৈতিকভাবে দেউলিয়া না হলে একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক জোটকে ভাঙার চেষ্টা করত না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!