ads

মঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপের মূলপর্ব ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৫ ৩:১৩ অপরাহ্ণ

asia cupশ্যামলবাংলা স্পোর্টস : আগামী ১৯ ফেব্রয়ারি এশিয়া কাপ (টি-টোয়েন্টি) বাছাইপর্ব বাংলাদেশে শুরু হবে। মূল পর্ব শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। শেষ হবে ৬ মার্চ। খেলা হবে মিরপুর ও ফতুল্লায়। মঙ্গলবার বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১২ ও ২০১৪ সালে টানা দুটি আসর সফলভাবে আয়োজন করায় বাংলাদেশকে ১৩তম আসরেরও আয়োজক করার সিদ্ধান্ত নেয়া হয়। এবারের এশিয়া কাপ হবে ভিন্ন ফরম্যাটে। আগে ওয়ানডে টুর্নামেন্ট হলেও এবার হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
টি-টোয়েন্টি ২০১৬ বিশ্বকাপের পাশাপাশি এশিয়া কাপেরও আয়োজক ছিল ভারত। কিন্তু ভারতের উগ্রবাদী রাজনৈতিক সংগঠন শিবসেনার সাম্প্রতিক সহিংসতামূলক কার্যক্রম নিয়ে বিপাকে রয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।
তাই সবকিছু বিবেচনা করে ২০১৬ এশিয়া কাপ ভারতে আয়োজন না করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ফলে এই আসর আয়োজনের দায়িত্ব বর্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!