স্টাফ রিপোর্টার : উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গিকারে শেরপুরে ১৮ নভেম্বর বুধবার গণ প্রকৌশল দিবস ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আইডিইবি শেরপুর জেলা শাখার উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে। র্যালিটি কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ দারোগ আলী পৌরপার্কে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল র্যালির উদ্বোধন করেন। এতে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এনামুল হক এবং বিভিন্ন দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে নিউমার্কেট আইডিইবি ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিইবি শেরপুর জেলা শাখার সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারন সম্পাদক আব্দুল মোতালেব, রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।




