ads

রবিবার , ১৫ নভেম্বর ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা যুবলীগের মতবিনিময় সভা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৫, ২০১৫ ৪:০০ অপরাহ্ণ

Motobinimoy Jobo Lige Sherpurস্টাফ রিপোর্টার : শেরপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলে জেলা যুবলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার পৌর শহরের নতুন বাসস্ট্যান্ডে সড়ক ও জনপথের ডাকবাংলো হল রুমে জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সভাপতি কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আলহাজ্ব মোহাম্মদ বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল আমিন চাঁন, সাধারণ সম্পাদক নাঈমুর রহমান নাঈম। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজাদ, শেরপুর জেলা যুবলীগের নেতা আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুব প্রমুখ। সভায় দলীয় শৃঙ্খলা এবং সম্মেলন প্রস্তুতি কমিটি আগামী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানান। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রহিম, শহর যুবলীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন, যুবলীগ নেতা আব্দুল মতিন, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমানসহ জেলা ও উপজেলা আগত যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!