স্টাফ রিপোর্টার : ‘তথ্য চাইবে জনগণ, দিতে বাধ্য প্রশাসন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে তথ্য অধিকার আইন ও নৈতিকতা বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম ও জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিএলজি এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।




