ads

শনিবার , ২২ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী উদ্যোক্তারা বিদেশেও অবদান রেখে চলেছে : স্পিকার

খবর টি পড়েছেন : ৪২৮
নারী উদ্যোক্তারা বিদেশেও অবদান রেখে চলেছে : স্পিকার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় অর্থনীতিতে নারী উদ্যোক্তারা নিজেদের অবস্থান তৈরি করে নেওয়ার পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও অবদান রেখে চলেছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ২২ অক্টোবর শনিবার সকালে রাজধানীতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টি পারপাস হলে আয়োজিত ‘জাতীয় নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২’ এ যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি। এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি-বাংলাদেশ (নাসিব) ও নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল যৌথভাবে ওই সম্মেলনের আয়োজন করে।

Shamol Bangla Ads

স্পিকার বলেন, বাংলাদেশ বিশ্বে আজ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। বিশ্বের খ্যাতিমান অর্থনীতিবিদরা এ উন্নয়নের অনেকগুলো কারণের মাঝে ‘বাংলাদেশের তৃণমূল নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে’ অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের নিয়ে এ আয়োজন যুগোপযোগী ও প্রশংসনীয়। কারণ, এই সম্মেলন নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলেও নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করেছে। অর্থনৈতিক অভীষ্ট লক্ষ্য অর্জনে নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। সরকার ঘোষিত জাতীয় শিল্পনীতি ও এসএমই নীতিমালার ফলে বাংলাদেশে নারী উদ্যোক্তাদের দ্রুত বিকাশ ত্বরান্বিত হয়েছে।

স্পিকার বলেন, সারা দেশের নারী উদ্যোক্তাদের সংগঠিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে নাসিব। নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বিষয়-ভিত্তিক প্রশিক্ষণ-কর্মশালা, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার ও বাজারজাতকরণ প্রভৃতি ক্ষেত্রে নাসিব সহযোগিতা করছে। তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের এখনো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত প্রণোদনা, কোলেটারল ফ্রি লোন ইত্যাদি সুবিধা যেন তারা সহজে পেতে পারে সে লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।

Shamol Bangla Ads

নাসিব সভাপতি সিআইপি মির্জা নূরুল গণী শোভনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজমা আক্তার এমপি, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং অতিথি হিসেবে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একদিনে রেকর্ড ৯২২ ডেঙ্গু রোগী শনাক্ত: ২ জনের… পরবর্তী সংবাদ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads