স্টাফ রিপোর্টার : শেরপুর শহরের উত্তর গৌরীপুর মডেল স্কুলে শিশু অধিকার ও নৈতিকতা শীর্ষক এক শিশু সমাবেশ ২২ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উত্তর গৌরীপুর মডেল স্কুলের যৌথ আয়োজনে বিদ্যালয় পরিচালনা পরিষদের উপদেষ্টা আলহাজ্ব নাজিম উদ্দিনের সভাপতিত্ব্ েঅনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান। আরও বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মেরাজ উদ্দিন, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, সমাজসেবক আলহাজ্ব মো: আব্দুর রহমান রুমান, সাংবাদিক আবু হানিফ, আসাদুজ্জামান মুরাদ ও শিশু শ্যামলী আক্তার রীমা।
সমাবেশে শিশুদের শিক্ষার অধিকার বাস্তবায়ন, ঝুকিপূর্ণ কাজ থেকে দূরে থাকা ও বাল্য বিয়ে বন্ধের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।




