নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাজা মিয় (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার চকতরপসাদী গ্রামের হাসেন আলীর ছেলে।

পুলিশ জানায় রাজা মিয়া গত শনিবার সন্ধ্যার দিকে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের মালভবানীপুর গ্রামের মোস্তাফিজুরের পুকুরের পানিতে পড়ে মারা যায়। রবিবার সকালে পুকুরের মালিক মোস্তাফিজুর রহমান মাছের খাদ্য দিতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত রাজা মিয়া মৃগীরোগী ছিল। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।




