ads

রবিবার , ৩০ আগস্ট ২০১৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সোমেশ্বরী নদীর বেড়িবাঁধে ভাঙ্গন : ৭ শিক্ষা প্রতিষ্ঠান ও ২ গ্রাম হুমকির মুখে

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩০, ২০১৫ ১০:১৮ অপরাহ্ণ

Sherpur Ainapurঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : সোমেশ্বরী নদীর ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর অংশে বেড়িবাঁধে তীব্র ভাঙ্গন দেখা দেওয়ায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ২টি গ্রাম হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকসহ এলাকাবাসী চরম উৎকণ্ঠায় রয়েছেন।
জানা যায়, গত ক’বছর পূর্বে এলজিইডি ওই বেড়িবাঁধটি নির্মাণ করে। ২১ আগস্ট পাহাড়ী ঢলে ওই বেড়িবাঁধের আয়নাপুর অংশে প্রায় ৫০ ফুট ভেঙ্গে যায়। ফলে আয়নাপুর উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, দাখিল মাদরাসা, হাফেজিয়া মাদরাসা, প্রাথমিক বিদ্যালয় ২টি, কিন্টার গার্ডেন স্কুলসহ ২টি গ্রাম, ১টি স্বাস্থ্য কমপ্লেক্স, পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবন, বাজার হুমকির সম্মুখীন হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ উজানে স্থানীয় কতিপয় ব্যক্তি শ্যালো মেশিনে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এবং নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের কারনে বেড়িবাঁধটি ভেঙ্গে যায়। বর্তমানে বেড়িবাঁধের পাশে আয়নাপুর ও নাচনমোহরী ২টি গ্রামের বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছে। এলাকাবাসীর মতে জরুরী ভিত্তিতে ওই বেড়িবাঁধটি সংস্কার করা না হলে ভাঙনকবলিত ২টি গ্রামসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!