ads

শনিবার , ২০ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব মেট্রোলজি দিবস আজ

খবর টি পড়েছেন : ১৯৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আজ ২০ মে শনিবার, বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।

Shamol Bangla Ads

দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে- পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা পৃথক বাণী দিয়েছেন।

Shamol Bangla Ads

এ ছাড়া দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজার্স’ এবং ‘ইন্টারন্যাশনাল ব্যুরো অব লিগ্যাল মেট্রোলজির (বিআইএমএল)’ প্রধানরা বাণী দিয়েছেন।

এ দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে বিএসটিআইর প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভাসহ প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে :… পরবর্তী সংবাদ লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত : ঢাকা-সিলেট রুটের ৪ ট্রেনের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads