ads

শনিবার , ১৫ আগস্ট ২০১৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাঙামাটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৫

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৫, ২০১৫ ৪:৪৮ অপরাহ্ণ

Rangamati-(2)রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নে বড়াদম এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জেএসএসের (এমএন লারমা গ্রুপ) সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ১৫ আগস্ট শনিবার ভোরে ওই সংঘর্ষে এক সেনাসদস্য আহত হয়েছেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় শনিবার ভোর ৫টার দিকে অভিযান চালায়। এ সময় এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম সমিতির সদস্যরা একটি গোপন অস্তানায় অবস্থানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আইন-শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে পার্বত্য চট্টগ্রাম সমিতির এমএন লারমা গ্রুপের ৫ সদস্য নিহত হন। এ সময় লিকায়ত আলী নামের এক সেনাসদস্য আহত হয়েছেন। তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সন্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে রুপায়ন চাকমা নামে একজনের পরিচয় পওয়া গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে ৩টি এসএলআর, দুটি চায়নিজ রাইফেল, ১টি এমএসজি, ১টি নাইন এমএম পিস্তল, ১৪টি ম্যাগাজিন, ৪৭২টি গুলি ও কার্তুজ এবং সেনাবাহিনীর মতো পোশাক উদ্ধার করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!