ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৩, ২০১৫ ১২:৫০ অপরাহ্ণ

Suicide_Logo-34নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে শিউলি খাতুন (১১) নামের তৃতীয় শ্রেণিতে পড়–য়া এক মাদ্রাসাছাত্রী গলায় উড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ১২ আগস্ট বুধবার সন্ধ্যায় উপজেলার আন্ধারুপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। সে স্থানীয় মৃত আব্দুল গনি ও জহুরা বেগম দম্পতির একমাত্র সন্তান।
পারিবারিক সুত্রে জানা গেছে, শিউলির বাবা গত দুই বছর আগে মারা যাওয়ার পর মামা আলী হোসেন ও মামী বানেছা বেগমের কাছে শিউলিকে রেখে তার মা জহুরা বেগম জীবিকার সন্ধানে ঢাকায় চলে যান। শিউলি মামা-মামীর কাছে থেকে স্থানীয় বারমারী মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করত। বানেছা বেগম জানান, ঘটনার দিন শিউলি দীর্ঘ সময় ধরে নিখোঁজ ছিল। দিনের কাজ সেরে তিনি রান্নাবান্না করার জন্য ঘর থেকে চাল নিতে শিউলির পড়ার কে গিয়ে তার বিছানা সোজা ওই ঘরের ধরনার সাথে শিউলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পোড়াগাঁও ইউপি চেয়াম্যান মো. আজাদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করা ছাড়া এই মুহুর্তে ঘটনা সম্পর্কে কোন কিছু বলা যাচ্ছে না।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান বলেন, ওই এলাকার দফাদার আমার কাছে মোবাইল করেছিল। তবে কেউ আমার কাছে এখন পর্যন্ত অভিযোগ করেন নি।

Need Ads
error: কপি হবে না!