স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে ক্ষেতের ডোবার পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুরে পৌর শহরের জালকাটা মহল্লায় ওই ঘটনা ঘটে। মৃত শিশুর বাবা ওই মহল্লার বাসিন্দা বিল্লাল হোসেন।
জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে বিল্লাল হোসেনের স্ত্রী তার সন্তানকে আঙ্গিনায় রেখে রান্না করতে যায়। ওই সময় শিশুটি মাটিতে গড়াগড়ি করে পাশে ক্ষেতের ডোবার পানিতে পড়ে যায়। পরে তাকে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




