ads

সোমবার , ২০ এপ্রিল ২০১৫ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২০, ২০১৫ ৯:০২ অপরাহ্ণ
পাইকগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় গত দু’দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার হাবিবনগর এলাকায় পাইকগাছা-খুলনা সড়কে যাত্রীবাহী চলন্ত বাসে ধাক্কা লেগে নাসিরপুর গ্রামের হোসেন সরদারের ছেলে সাইকেল আরোহী আল-আমিন (২৫), একই সময় সোলাদানা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী টমটম শিবসা ব্রীজে ওঠার সময় ব্রেকফেল করে পাল্টি খায়। এ সময় চালক ইসমাইল হোসেন (৩৩), যাত্রী খাটুয়ামারী গ্রামের মৃত মফেজউদ্দীনের ছেলে মোঃ খোকন সরদার (৬২) সহ অপর দু’জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আল-আমিন ও খোকনের অবস্থা গুরুতর। অপরদিকে রোববার বিকাল ৩টার দিকে সোলাদানা-বেতবুনিয়া সড়কের শিশুতলা মোড় নামকস্থানে যাত্রীবাহী নছিমন পাল্টি খেলে পারবয়ারঝাপা গ্রামের আমির হোসেন গাজীর ছেলে আব্দুর রহিম গাজী (৪০) কে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads