চুয়াডাঙ্গা সংবাদদাতা : ‘কৈশর সুরায় হব সচেতন’- এ শ্লোগানে চুয়াডাঙ্গার দামুড়হুদায় কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বুধবার দিনব্যাপি দামুড়হুদা স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়। ব্র্যাক এ মেলার আয়োজন করে।
মেলায় এলাকার পাঁচ শতাধিক কিশোর-কিশোরী অংশ গ্রহণ করে। বুধবার সকাল ১০টায় বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় মেলার কাজ। মেলা উদ্বোধন করেন দামুড়হুদার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন। মেলায় দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলা-ধূলার আয়োজন করা হয়।
বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেলার দ্বিতীয়পর্ব অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের কিশোর কিশোরী উন্নয়ন কর্মসূচির খুলনা আঞ্চলিক ব্যবস্থাপনক রিক্তা রানী দাস, ুদ্র ঋণ কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক শংকর কুমার দাস, চুয়াডাঙ্গা এরিয়া ম্যানেজার আফরোজা রিনা, কুষ্টিয়া এরিয়া ম্যানেজার নাসরিন সুলতানা। আলোচনায় অংশ নেন ব্র্যাকের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। মেলার সার্বিক তত্বাবধানে ছিলেন চুয়াডাঙ্গা এরিয়া ম্যানেজার আফরোজা রিনা। মেলা বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাকের প্রশিক আজিজুর রহমান।




