ads

মঙ্গলবার , ৮ অক্টোবর ২০১৩ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাগুরার মহম্মদপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৩ উদযাপিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ৮, ২০১৩ ৩:০০ অপরাহ্ণ

Sanitation Magura Picture 08.10.2013মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা : ‘২০১৩ সন সবার জন্য স্যানিটেশন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৩ উদযাপিত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ব্রাক ওয়াশের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না রানী বিশ্বাস উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আলী রেজা খোকন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, ফজলুল হক, দীঘা ইউপি চেয়ারম্যান মোঃ আছাদুজ্জামান, পেশ ঈমাম আলী আজগর, ব্র্যাক ওয়াশের সিনিয়র ম্যানেজার মো. মাহবুব আলম, ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!