উসিথোয়াই মারমা, বান্দরবান : বিভিন্ন কর্মসূচির আয়োজনে পালিত হচ্ছে মানবেন্দ্র লারমার ৩১তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে সোমবার বান্দরবানে সকাল আটটায় প্রভাতফেরী ও শোক র্যালী কর্মসূচি পালন করেছে জনসংহতি সমিতি।
সকালে দলীয় কার্যালয় থেকে তিন শতাধিক নেতাকর্মী এম.এন লারমা স্মরণে নগ্ন পায়ে হেঁটে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জনসংহতি সমিতি নেতা ছাড়াও হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। পরে এ উপলক্ষে দলীয় কার্যালয়ে একটি আলোচনা সভা আয়োজন করা হয়।
এম.এন লারমা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক রাজনৈতিনক সংগঠন জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও ১৯৭০, ১৯৭৩ সালে জাতীয় সংসদে র্নিবাচিত সদস্য ছিলেন। ১৯৮৩ সালে ১০ নভেম্বর তিনি আততায়ীর গুলিতে নিহত হন।




