ads

রবিবার , ২ নভেম্বর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে জামায়াত-শিবিরের ২২ নেতা-কর্মী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২, ২০১৪ ৯:৪১ অপরাহ্ণ
রাজশাহীতে জামায়াত-শিবিরের ২২ নেতা-কর্মী আটক

রাজশাহী প্রতিনিধি : শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোররাত পর্যন্ত রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে এদের আটক করা হয়। দ্বিতীয় দফা হরতালের শুরুতেই রোববার রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করে পিকেটিং করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। তবে বেলা ১১টা পর্যন্ত বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতাল চলছে। এদিকে, রোববার সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে নগরীর ডিঙ্গাডোবা চারখুটার মোড়ে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। এ সময় তারা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে অবোরধ করে। খবর পেয়ে পুলিশ পৌঁছার আগেই অবরোধকারীরা ওই এলাকা ত্যাগ করে। এর আগে সকাল ৭টার দিকে শালবাগান আলিফ লাম মিম ভাটার সামনে মিছিল করে হরতাল সমর্থকরা। সকাল সাড়ে ৬টার দিকে দেওয়ানপাড়া, দোশর মণ্ডলের মোড় ও ভদ্রা এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। হরতালের রাজশাহী বাসস্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লা ও আন্ত:জেলা রুটের কোনো বাস ছেড়ে যায়নি। তবে রাজশাহী রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে সময়মত চলাচল করেছে ট্রেন। এছাড়া নগরীতে হালকা যান চলাচল করছে সীমিত। বন্ধ রয়েছে সব ধরণের দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান।নগর জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বৃদ্ধি করা হয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। রাজশাহী মহানগর উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!