ads

সোমবার , ২৭ অক্টোবর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শ্রীবরদী উপজেলা কমিটি গঠন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৭, ২০১৪ ৬:৩২ অপরাহ্ণ
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শ্রীবরদী উপজেলা কমিটি গঠন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: ‘সারা বাংলার শ্রমিক এক হও’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা শাখার ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ২৬ অক্টোবর রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ঢাকা বঙ্গবন্ধু এভিনিউ প্রধান কার্যালয়ে (রেজিঃনং-বি-২০৯১) দলের সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী সাক্ষরিত এ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় কেন্দ্রের নেতৃবৃন্দ্বসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে আমের আলী সভাপতি, হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক ও শফিউল আযম তুহিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩০সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। দীর্ঘদিন পর এই কমিটির গঠনের সংবাদ পেয়ে শ্রীবরদী উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রশংসা করেন। এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের স্থানীয় ও তৃণমূল নেতাকর্মীরা নিজেদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!